STV NEWS শহীদ খামেনী স্মরণে - আব্দুল হামিদ সরকার - STV NEWS

শহীদ খামেনী স্মরণে — আব্দুল হামিদ সরকার


ডেস্ক রিপোর্ট মার্চ ২, ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
শহীদ খামেনী স্মরণে — আব্দুল হামিদ সরকার

 

হে শহীদ খামেনী,
তোমার রক্তে প্রবাহে জিহাদের ধমনি
তুমি জুলুমবাজদের আতংক,
ভালো থেকো পরপারে, করবো তোমায় পদাঙ্ক।

তুমি হারনি,জিতেছে তোমার ঈমানী প্রত্যয়
মুসলিম উম্মাহর হৃদপিন্ডে তুমি যে অক্ষয়,
তোমার রক্ত ক্ষরণে যারা করছে নাচন
হেরেছে তারা বিশ্ব বেহায়া করছে উন্মাদনার বচন।

হে শহীদ অকুতোভয় খামেনী,
রক্তচষাদের রাক্ষসী থাবায় তুমি দমনি
আধিপত্যবাদের মুখে বৃদ্ধাঙ্গুলী প্রর্দশনে
রক্ত ঢেলে দিলে জনে জনে রনে রনে।

হে মুসলিম – এখনও কি জাগে না মোদের হিয়া,
রক্তপিপাসুদের সনে কেন মিত্র করো গিয়া?
শিয়া সু্ন্নি বিভাজনে শক্তি করো না ক্ষয়,
হও আগুয়ান ঐক্যের নিশানে নাহি মোদের ভয়।

হে শহীদ খামেনী —-,
তোমার শহীদি রক্তের প্লাবনে দাঁড়িয়ে
চোখের দু’ফোটা গরম জলে
শপথের তাসবীহ জপে —
কোরান সুন্নাহর রশ্মিতে
আত্মপরিচয়ে গর্বে ভাসি
মোরা মুসলিম — শান্তি প্রত্যয়ী
এক স্রষ্টা ভিন্ন করি না মাথা নিচু —–।

(২/৩/২৬)