STV NEWS স্নেহের তূর্য্য'র অসামান্য সৃষ্টিশীলতাঃ সংগ্রহে ৬৪ প্রজাতির অর্ধসহস্রাধিক বনসাই - STV NEWS

স্নেহের তূর্য্য’র অসামান্য সৃষ্টিশীলতাঃ সংগ্রহে ৬৪ প্রজাতির অর্ধসহস্রাধিক বনসাই


ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
স্নেহের তূর্য্য’র অসামান্য সৃষ্টিশীলতাঃ সংগ্রহে ৬৪ প্রজাতির অর্ধসহস্রাধিক বনসাই

এম এ মজিদ নওগাঁ

বাঁশের বাঁশি, ভায়োলিন, কবিতা আবৃত্তি ও উপস্থাপনায় যার প্রতিভার কথা অনেকেরই জানা, সেই স্নেহের তূর্য্য’র এবার এক ভিন্নধর্মী ও বিস্ময়কর রূপ উন্মোচিত হলো। সে কেবল একজন দক্ষ সংগীতানুরাগীই নয়; পাশাপাশি একজন মার্জিত বনসাই শিল্পী।সম্প্রতি তার বাসভবনে সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশি বিদেশি উদ্ভিদের এক অপরূপ ও অভাবনীয় সংগ্রহ। পেশাদার বনসাই শিল্পীদের মতো তার সংগ্রহে রয়েছে ৬৪ টি ভিন্ন প্রজাতির প্রায় ৫০০ টিরও বেশি বনসাই এবং বনসাই ম্যাটেরিয়াল। বনসাই তৈরীতে ববহৃত যন্ত্রপাতিরও বিশাল সংগ্রহ রয়েছে। শৈল্পিক নান্দনিকতায় পরম যত্নে গড়ে তোলা এসব বনসাই যেন এক একটি জীবন্ত ভাস্কর্য।
উপস্থাপনা ও বাদ্যযন্ত্র বাজানোর পাশাপাশি একজন শিল্পী হিসেবে নিজেকে এই উচ্চতায় নিয়ে যাওয়া এবং প্রকৃতিকে শিল্পে রূপ দেওয়ার তূর্য্য’র এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।