STV NEWS শ্রীবরদীতে বিজিবি অভিযানে ৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ - STV NEWS

শ্রীবরদীতে বিজিবি অভিযানে ৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ


ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ২, ২০২৬, ২:৩২ অপরাহ্ন
শ্রীবরদীতে বিজিবি অভিযানে ৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ

মাহফুজুর রহমান সাইমন শেরপুর :

সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান চালিয়ে শেরপুরের শ্রীবরদীতে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে বিজিবি।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাবার বাগান নামক স্থান দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিক্স পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতেবুধবার (২সেপ্টেম্বর) বিজিবির একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত কসমেটিক্সের সিজার মূল্য ৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ আরো জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোরতা অব্যাহত থাকবে।