STV NEWS নওগাঁর মান্দায় আ'গ্নে'য়া'স্ত্র'সহ দুই কিশোর গ্যাং নেতা গ্রে/প্তা/র - STV NEWS

নওগাঁর মান্দায় আ’গ্নে’য়া’স্ত্র’সহ দুই কিশোর গ্যাং নেতা গ্রে/প্তা/র


ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ২, ২০২৬, ৪:৩২ পূর্বাহ্ন
নওগাঁর মান্দায় আ’গ্নে’য়া’স্ত্র’সহ দুই কিশোর গ্যাং নেতা গ্রে/প্তা/র

এম এ মজিদ নওগাঁঃ

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ সমন্বিত অভিযানে কিশোর গ্যাং ‘ব্ল্যাকহোল ক্লাব’-এর নেতৃত্বদানকারী সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকায় পালিয়ে যাওয়ার সময় বগুড়ার শেরপুর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুলতানের বাড়ি থেকে একটি ওয়ান শুটার গান, খেলনা পিস্তল, ডেগার, চাকু, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে হত্যা, সাইবার সুরক্ষা আইন ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে—জেলায় যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।