STV NEWS দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন - STV NEWS

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন


ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ২, ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ন
দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মোঃমোমিনুল ইসলাম,দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে সভাপতি পদে মওদুদ-উল-করিম বাবু এবং সাধারণ সম্পাদক পদে মামুন নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নির্বাচন। ভোট গণনা শেষে বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন, সদস্য উপ-বিদ্যালয় পরিদর্শক মো. আলামীন এবং সদস্য হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ফারুক হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় ভোটার ও প্রার্থীদের মাঝে সন্তোষ প্রকাশ করা হয়েছে।নবনির্বাচিত সভাপতি মওদুদ-উল-করিম বাবু প্রতিক্রিয়ায় জানান যে কর্মচারীরা যে আস্থা ও বিশ্বাস নিয়ে তাঁদের নির্বাচিত করেছেন, তার পূর্ণ মর্যাদা রক্ষা করা হবে। সাধারণ সম্পাদক মামুন বলেন যে এই বিজয় সাধারণ কর্মচারীদের বিজয় এবং তাঁদের যৌক্তিক দাবি-দাওয়া কর্তৃপক্ষের কাছে তুলে ধরে কার্যকর সমাধান করা হবে।নবগঠিত নেতৃত্ব আরও জানান যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফলাফল প্রকাশের পর সবাই একটি পরিবারের সদস্য। নির্বাচিত ও অনির্বাচিত সকল প্রার্থীকে সাথে নিয়ে কর্মচারীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। সাধারণ কর্মচারীরা আশা প্রকাশ করেন যে নতুন এই নেতৃত্ব ইউনিয়নের কার্যক্রমকে আরও গতিশীল করবে।