

মোঃরাজু মিয়া সোহাগ,জলঢাকা প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী রথবাজার এলাকায় গত ৩ জুলাই ২০২৬, শুক্রবার সকাল ১০টার দিকে আব্দুস সালাম আজাদ গংদের পয়ত্রিক জমি দখলকে কেন্দ্র করে লুটপাট, অগ্নিসংযোগ ও তার পরিবারের ৭–৮ জন গুরুতর আহত হয় চাচাতো ভাই আব্দুস সাত্তার ও তার সঙ্গীয় মিজানুর রহমান মিজা এবং অজ্ঞাত ৪০/৪৫ জনের হাতে। এ ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৪ জুলাই ২০২৬ জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম উভয় পক্ষকে নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বৈঠক করেন। তবে অভিযোগ উঠেছে, আজ আবারও ওই জমি দখল ও আইল দেওয়ার ঘটনা ঘটেছে।ও উত্তেজনার সস্টি
হয়েছে,যেকোনো মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। তাই স্থানীয়রা বলতেছেন, পরিস্থিতি যাতে পুনরায় সংঘর্ষে রূপ না নেয়, সে জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জলঢাকা থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :