

মোঃআল-আমিন ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ
বগুড়া সাংস্কৃতিক ফোরাম, ঢাকা’র উদ্যোগে কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা, বর্ষার কবিতা পাঠের আসর ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি আল মাহমুদ সাহিত্য কর্নারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সাংস্কৃতিক ফোরাম, ঢাকা’র সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রবিউল হোসেন রবি।
আলোচনা সভায় বক্তারা সাহিত্য-সংস্কৃতির চর্চা, সামাজিক সম্প্রীতি এবং নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। পরে অংশগ্রহণকারীরা বর্ষা বিষয়ক কবিতা পাঠে অংশ নেন। অনুষ্ঠান শেষে মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য ও কবিতা পাঠ করেন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মো. মোজাহিদুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সেলিনা সুলতানা, সুপ্রিম কোর্টের আইনজীবী মারিয়া রহমান ও মো. আব্দুল মালেক, বিসিএসআইআরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আরাফ উদ্দিন, জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম (জিসাফ)-এর সহসভাপতি নার্গিস সাঈদ, ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির প্রচার সম্পাদক মো. আব্দুল আলিম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তা এএইচএম রকিবুল্লাহ রকিব, সমাজসেবক মাহমুদ রশিদ, নারী উদ্যোক্তা ফাতিমা রহমান, মেহেরুন্নেসা মেরি, আনিছা খাতুন টুনি, কাফরুল থানা জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আনারুল ইসলাম লাবুসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা।
এ ছাড়া অনুষ্ঠানে রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ফোরামের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. আবু সায়েম।
আপনার মতামত লিখুন :