STV NEWS গরিব দুঃখীদের পাশে থাকতে চাই- এমপি বিলকিস ইসলাম - STV NEWS

গরিব দুঃখীদের পাশে থাকতে চাই- এমপি বিলকিস ইসলাম


ডেস্ক রিপোর্ট জুলাই ১, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
গরিব দুঃখীদের পাশে থাকতে চাই- এমপি বিলকিস ইসলাম

মোঃসাহেব আলী,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, অসহায় গরীব মানুষদের পাশে থাকতে চাই। তাদের জন্য কাজ করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা দরকার।
তিনি বুধবার (০১ জুলাই) বিকালে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দুঃস্থ্য, অসহায়, অসুস্থ্য, প্রতিবন্ধি ও গৃহহীন ব্যক্তিদের মাঝে চেক বিতরণকালে একথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেনের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানটি হয়।
এতে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, ২ জন উপাকারভোগী। এসময় উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক প্রমুখ। পরে ২৩ জনকে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।