STV NEWS কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, নির্ধারিত সময়ের পর প্রধান শিক্ষকের উপস্থিতি - STV NEWS

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, নির্ধারিত সময়ের পর প্রধান শিক্ষকের উপস্থিতি


ডেস্ক রিপোর্ট জুন ৮, ২০২৬, ১:১২ পূর্বাহ্ন
কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, নির্ধারিত সময়ের পর প্রধান শিক্ষকের উপস্থিতি

মোঃসাহেব আলী,জেলা প্রতিনিধি,নীলফামারীঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশামত রনচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক নির্ধারিত সময়ের অনেক পরে বিদ্যালয়ে আসেন এবং এক শিক্ষিকা বিদ্যালয়ে উপস্থিত হয়ে স্বাক্ষর করে বাড়ি চলে যান বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম নির্ধারিত সময়ের পরিবর্তে সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত হন। এছাড়া বিদ্যালয়ের অপর এক শিক্ষিকা আরাক ম্যাডামের বিরুদ্ধে স্কুলে এসে উপস্থিতির স্বাক্ষর করে পুনরায় বাসায় চলে যাওয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী।
অভিভাবকদের দাবি, শিক্ষকদের এমন অনিয়মের কারণে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা বিদ্যালয়ে নিয়মিত ও সময়মতো শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়ে ওঠা এসব অভিযোগ তদন্তে কী পদক্ষেপ নেয় প্রশাসন, সেদিকে নজর থাকবে