STV NEWS বিরল সীমান্তে বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার - STV NEWS

বিরল সীমান্তে বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার


ডেস্ক রিপোর্ট এপ্রিল ৮, ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন
বিরল সীমান্তে বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার

মোঃমোমিনুল ইসলাম, দিনাজপুরঃ

দিনাজপুরের বিরল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল (স্কাফ সিরাপ) উদ্ধার করেছে। সোমবার (০৬ এপ্রিল) রাত ১২:২৫ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদ ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবি’র অধীনস্থ ধর্মজান বিওপি’র একটি টহল দল এই চোরাচালান বিরোধী অভিযান চালায়। বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২০/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মজান গ্রাম এলাকায় মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে ২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের ব্যাপারে বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে বিজিবি’র গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতে আরও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।” — লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

সীমান্তবর্তী এলাকায় মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’র এ ধরণের তাৎক্ষণিক পদক্ষেপ স্থানীয় পর্যায়ে প্রশংসিত হচ্ছে।