

মোঃমোমিনুল ইসলাম,দিনাজপুর প্রতিনিধিঃ
কারিগরি শিক্ষার্থীদের পেশাগত দিকনির্দেশনা এবং চাকরির বাজারের বাস্তব প্রস্তুতি সম্পর্কে সঠিক ধারণা দিতে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার মিটআপ দিনাজপুর ২০২৬’। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে শহরের দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ জাহাঙ্গীর অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।‘তৌহিদ অ্যাসোসিয়েটস’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। এতে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের বাস্তবমুখী দিকনির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন:হেড অব প্রোগ্রামস, বিডিজবস ডটকমমোহাম্মদ আলী ফিরোজ, এইচআর প্রফেশনাল, প্রাণ-আরএফএল গ্রুপ মো. জুবায়ের হোসেন –ন্যাশনাল টিউবস লিমিটেড প্রকৌশলী আমিনুর রহমান রাসেল, প্রতিষ্ঠাতা, ইয়ুথ ইমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট ইন্সটিটিউটমো. রাশেদুজ্জামান, সিইও, সাদিয়া আইটিমো. রায়হান মিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটইফতেখার আলম বক্তারা বর্তমান চাকরির বাজারের তীব্র প্রতিযোগিতা, মানসম্মত ও আকর্ষণীয় সিভি তৈরি, কর্পোরেট গ্রুমিং এবং সরকারি ও বেসরকারি খাতে ক্যারিয়ার গড়ার নানা দিক নিয়ে নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, বরং বর্তমান ইন্ডাস্ট্রির চাহিদামতো কারিগরি দক্ষতা এবং সফট স্কিল (Soft Skills) অর্জনের কোনো বিকল্প নেই।এই আয়োজন সম্পর্কে তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা ও প্রধান আয়োজক মো. তৌহিদুজ্জামান বলেন, “কারিগরি শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ। কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই পড়াশোনা শেষে চাকরির বাজারে গিয়ে পিছিয়ে পড়ে। ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মাঝের এই দূরত্ব কমাতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই শিক্ষার্থীরা যেন শিক্ষাজীবন থেকেই নিজেদের ক্যারিয়ারের জন্য প্রস্তুত করতে পারে।”পড়াশোনার পাশাপাশি এমন বাস্তবমুখী ও সময়োপযোগী আয়োজনের জন্য অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্পূর্ণ আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে সার্বিক সহযোগিতা করেছে দেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা ‘হক পাবলিকেশনস’।উল্লেখ্য, যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার সচেতনতা বাড়াতে তৌহিদ অ্যাসোসিয়েটস বিগত চার বছর ধরে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সফলভাবে এ ধরণের আয়োজন করে আসছে।
আপনার মতামত লিখুন :