STV NEWS কিশোরগঞ্জ থানার বিশেষ অভিযানে আলোচিত হত্যা মামলার আসামি গ্রেপ্তার - STV NEWS

কিশোরগঞ্জ থানার বিশেষ অভিযানে আলোচিত হত্যা মামলার আসামি গ্রেপ্তার


ডেস্ক রিপোর্ট জুলাই ২, ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
কিশোরগঞ্জ থানার বিশেষ অভিযানে আলোচিত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মোঃরাজু মিয়া সোহাগ,নীলফামারীঃ

নীলফামারীর কিশোরগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে একটি আলোচিত হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমানের দিকনির্দেশনায় কিশোরগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে কিশোরগঞ্জ থানার এফআইআর নং-০১, তারিখ ২ জুন ২০২৬, জিআর নং-১৫১, পেনাল কোড ১৮৬০-এর ১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আসাদুজ্জামান বিটু (২৭)-কে গ্রেপ্তার করা হয়। তিনি কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া দোলাপাড়া (গড়েরপাড়) এলাকার মো. আহসান আলীর ছেলে।
পুলিশের অভিযানে বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার কবিরাজহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
কিশোরগঞ্জ থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ স্কটের মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দাবি, অপরাধীদের আইনের আওতায় আনতে কিশোরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।