STV NEWS দেওয়ানগঞ্জ পৌরসভার ৩,নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো: শাহীন মাহমুদ - STV NEWS

দেওয়ানগঞ্জ পৌরসভার ৩,নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো: শাহীন মাহমুদ


ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
দেওয়ানগঞ্জ পৌরসভার ৩,নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো: শাহীন মাহমুদ

 

 

(মোঃ রিফাত আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি)

 

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো: শাহীন মাহমুদকে এলাকার সাধারণ জনগণের মধ্যে সাম্প্রতিক সময়ে নেতৃত্ব পরিবর্তন নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

স্থানীয় উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অনেকেই নতুন ও কার্যকর নেতৃত্বের প্রত্যাশা করছেন।

স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী ইভটিজিংয়ের মতো সমস্যাগুলো বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

 

 

 

এসব সমস্যা সমাধানে কঠোর ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন বলে তারা মনে করেন।

এ প্রেক্ষাপটে অনেকেই দেওয়ানগঞ্জ পৌরসভার ৩,নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো: শাহীন মাহমুদ সম্ভাব্য হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

তাদের বিশ্বাস, তাঁর নেতৃত্বে পৌরসভায় শৃঙ্খলা ও উন্নয়নের ধারা আরও বেগবান হবে এবং একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে উঠবে। 

স্থানীয়দের প্রত্যাশা—সততা, জবাবদিহিতা ও কার্যকর প্রশাসনের মাধ্যমে দেওয়ানগঞ্জ পৌরসভা একটি মডেল পৌরসভায় পরিণত হবে।