STV NEWS জলঢাকার কৈমারীতে ডিবি পুলিশের অভিযানে ২২ পুরিয়া হেরোইনসহ একজন গ্রেপ্তার - STV NEWS

জলঢাকার কৈমারীতে ডিবি পুলিশের অভিযানে ২২ পুরিয়া হেরোইনসহ একজন গ্রেপ্তার


ডেস্ক রিপোর্ট নভেম্বর ২৯, ২০২৬, ১:০৯ অপরাহ্ন
জলঢাকার কৈমারীতে ডিবি পুলিশের অভিযানে ২২ পুরিয়া হেরোইনসহ একজন গ্রেপ্তার

ডেক্স রিপোর্ট,এস টিভি নিউজ এক্সপ্রেস:

নীলফামারীর জলঢাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২ পুরিয়া হেরোইনসহ বদরুল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (২৯ নভেম্বর ২০২৬) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা উপজেলার ১১,নং কৈমারী ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে মোঃ রাসেল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে।গ্রেপ্তার বদরুল কৈমারী ইউনিয়নের ৫,নং ওয়ার্ডের দিঘীরপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর ও মৃত বদিউন্নেছার ছেলে।পুলিশ জানায়, নীলফামারীর পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলামের তত্ত্বাবধানে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আবু ইকবাল পাসা ও এসআই (নিঃ) ইমরান আলীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ২২ পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।