STV NEWS নীলফামারীতে টিআরসি নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত - STV NEWS

নীলফামারীতে টিআরসি নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত


ডেস্ক রিপোর্ট নভেম্বর ২১, ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
নীলফামারীতে টিআরসি নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ডেক্স রিপোর্টঃএস টিভি নিউজ এক্সপ্রেস,

 বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে অক্টোবর-২০২৬ নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে নীলফামারীতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।

ব্রিফিংয়ে পুলিশ সুপার নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নিয়োগ কার্যক্রমে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রকৃত যোগ্য প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।তিনি নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা না করার নির্দেশনা দেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, পুলিশ হাসপাতাল নীলফামারীর মেডিকেল অফিসার মো. শাকিল হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

ব্রিফিং প্যারেডের মাধ্যমে টিআরসি নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।