

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার (২১ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন, নীলফামারীর উদ্যোগে এবং নীলফামারী পৌরসভার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি সপ্তাহের শনিবার দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান অব্যাহত রাখার ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬-এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।অভিযানের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, মশার প্রজননস্থল নির্মূল এবং ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই নয়, বরং নিজ নিজ বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার জন্য সবার সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ জরুরি।জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন নীলফামারী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আপনার মতামত লিখুন :