

মোঃ রিফাত আলী,দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে ৮৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মোঃ আরিফ (৫২) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসাদ (৫০) নামের অপর এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।গতকাল (৩০ জুলাই, ২০২৬) রাতে দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর চৌটাপাড়া এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ মডেল থানার এসআই (নিঃ) মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি পুলিশ দল পৌরসভার তেঁতুল তলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭,০০০ টাকা।ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই মোঃ আফতাব উদ্দিন জানান, ধৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ২২)। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :