STV NEWS দিনাজপুরে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত  - STV NEWS

দিনাজপুরে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত 


ডেস্ক রিপোর্ট জুলাই ৩১, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
দিনাজপুরে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত 

মোঃমোমিনুল ইসলাম,দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে ৩০ জুলাই বৃহস্পতিবার বিকেল পাঁচটায় দিনাজপুর গোর-এ-শহিদ বড় ময়দানে অনুষ্ঠিত পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ এর সম্পন্ন হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)এস.এম. হাবিবুল হাসান। বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফাহিম মাসউদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম।সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ বেতার রংপুর এর সংবাদ পাঠক মুনিরা শাহনাজ চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তানভীর ইসলাম নাহিদ, দিনাজপুর সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ।আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল এর মধ্যে তিনটি স্টলের কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দএছাড়াও বৃক্ষ মেলা উপলক্ষে চিত্রাঙ্গনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।এর আগে গেল ১৬ জুলাই বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। তারপর মুল ফটকে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।প্রসঙ্গত, বৃক্ষ মেলায় সরকারি-বেসরকারীসহ ৮০টি প্রতিষ্ঠান অংশ নেয়।