STV NEWS শৃ'ঙ্খ'লা ভ'ঙ্গে'র অ'ভি'যো'গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ'ব্যা'হ'তি। - STV NEWS

শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি।


ডেস্ক রিপোর্ট জুলাই ৩০, ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র  অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি।

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি মো. সোহেল রানা এবং ডাউয়াবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মো. নীরব হোসেনকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটি গত ২৮ জুলাই এ-সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে বলে জেলা শাখা জানিয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই নীলফামারী জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাকিব হোসাইনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন সোহেল রানা ও নীরব হোসেন। পরে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ চাওয়া হলে তারা তা উপস্থাপন করতে পারেননি বলে সংগঠনের দাবি।
এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি তাদের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। একই সঙ্গে সংগঠনের ভ্রাতৃপ্রতিম কোনো সংগঠনেও তাদের সম্পৃক্ত না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ রয়েছে।
জেলা ছাত্র অধিকার পরিষদের নেতারা দাবি করেন, অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে না পারায় সাধারণ সম্পাদক মো. রাকিব হোসাইনের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি পাওয়া যায়নি। ফলে তিনি জেলা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে বহাল রয়েছেন।
সংগঠনের নেতাকর্মীদের ভাষ্য, ২০১৮ সাল থেকে রাকিব হোসাইন ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করে আসছেন। নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায় সংগঠনকে সুসংগঠিত করা, আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া এবং ২০২৪ সালের জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি কর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
তবে অব্যাহতি পাওয়া সোহেল রানা ও নীরব হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।