STV NEWS দিনাজপুরে পুলিশ সুপার বাসভবন থেকে সার্কিট হাউস সড়কে চেরি ফুলের চারা রোপণ - STV NEWS

দিনাজপুরে পুলিশ সুপার বাসভবন থেকে সার্কিট হাউস সড়কে চেরি ফুলের চারা রোপণ


ডেস্ক রিপোর্ট জুলাই ২৭, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
দিনাজপুরে পুলিশ সুপার বাসভবন থেকে সার্কিট হাউস সড়কে চেরি ফুলের চারা রোপণ

দিনাজপুর প্রতিনিধি,মোঃমোমিনুল ইসলাম

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে ‘চলমান বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সড়কের পাশে দৃষ্টিনন্দন চেরি ফুলের চারা রোপণ করা হয়েছে।রোববার (২৬ জুলাই ২০২৬) জেলা পুলিশ সুপারের সরকারি বাসভবন থেকে সার্কিট হাউস পর্যন্ত সড়কের উভয় পাশে এই চেরি ফুলের চারাগুলো রোপণ করা হয়।বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন,মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর। মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর।মোঃ মোখলেছুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, দিনাজপুর।মোঃ মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), দিনাজপুর।মোঃ আফজাল হোসেন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, দিনাজপুর।ডাঃ মোঃ আব্দুর রহিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, দিনাজপুর।মোঃ তারিফুর রহমান সরকার, জেলা মৎস্য কর্মকর্তা, দিনাজপুর। ফাহিম মাসউদ, বিভাগীয় বন কর্মকর্তা, দিনাজপুর।এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আব্দুল হালিম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।কর্মসূচি থেকে জানানো হয়, এই বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন ও জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলার পাশাপাশি শহরের নান্দনিক সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে।ভবিষ্যতে ফুল ফোটার মৌসুমে পুলিশ সুপারের বাসভবন থেকে সার্কিট হাউস পর্যন্ত পুরো সড়কটি চেরি ফুলের মনোমুগ্ধকর শোভায় সুশোভিত হয়ে উঠবে। গোলাপি ও সাদা চেরি ফুলের এই অপরূপ দৃশ্য পথচারীদের নির্মল প্রশান্তি জোগাবে এবং পুরো দিনাজপুরে সৌন্দর্য ও পরিবেশবান্ধবতার এক নতুন মাত্রা যোগ করবে।