STV NEWS জলঢাকায় জু/য়া খেলার অ'ভি'যো'গে দুইজন গ্রে/ফ/তা/র, আ'দা'ল'তে প্রেরণ। - STV NEWS

জলঢাকায় জু/য়া খেলার অ’ভি’যো’গে দুইজন গ্রে/ফ/তা/র, আ’দা’ল’তে প্রেরণ।


ডেস্ক রিপোর্ট জুলাই ২৬, ২০২৬, ১০:২১ অপরাহ্ন
জলঢাকায় জু/য়া খেলার অ’ভি’যো’গে দুইজন গ্রে/ফ/তা/র, আ’দা’ল’তে প্রেরণ।

মোঃরাজু মিয়া সোহাগ,ডেক্স রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকা উপজেলার দক্ষিণ দেশিবাই এলাকায় জুয়া খেলার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ দেশিবাই এলাকার বাসিন্দা মতিউর রহমান ও হালিমুর রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের আটক করেন জলঢাকা থানার পুলিশ ।এ ঘটনায় গ্রেফতারকৃতদের পাশাপাশি পলাতক আরও কয়েকজনের বিরুদ্ধে “জুয়া প্রতিরোধ আইন, ২০২৬” এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জলঢাকা থানার প্রশাসন গণমাধ্যমকর্মীদের বলেন, জলঢাকার প্রতিটি এলাকায় অবৈধ জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিদের গ্রেফতারের জন্যও অভিযান পরিচালনা করা হচ্ছে।