STV NEWS নীলফামারীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রে'প্তা'র - STV NEWS

নীলফামারীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রে’প্তা’র


ডেস্ক রিপোর্ট জুলাই ১৩, ২০২৬, ২:৩৩ অপরাহ্ন
নীলফামারীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রে’প্তা’র

মোঃরাজু মিয়া সোহাগ,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১২ জুলাই মাননীয় পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে ডিবির একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা উপজেলার ৪ নম্বর গোলনা ইউনিয়নের সলেমানের চৌপতি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নির্মাণাধীন একটি কাপড়ের দোকানের সামনে থেকে মো. বাবলুর রহমান (৩৬), পিতা—মৃত সলেমান হক, গ্রাম—চিড়াভিজা গোলনা (সলেমানের চৌপতি), থানা—জলঢাকা, জেলা—নীলফামারীকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১ হাজার ২৫০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে বাবলুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।