

মোঃ মিনারুল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের এপারে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় নারী, পুরুষ ও শিশুসহ ১০ জন আটক হয়েছে।চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রবিবার সকাল সাড়ে ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার ভোর ৫ টার দিকে দর্শনার বারাদি সীমান্তে দায়িত্ব পালনের সময় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করার সময় ১০ জনকে আটক করে বিজিবির বারাদি ক্যাম্পের সদস্যরা। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছে।চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটককৃত ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে তাদের দর্শনা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলাও হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।এদিকে একটি সূত্র থেকে জানা গেছে, আটককৃতরা বাংলাদেশের সাতক্ষীরার বিভিন্ন এলাকার বাসিন্দা।কাজের খোজে তারা কয়েক বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল।
আপনার মতামত লিখুন :