STV NEWS গাজীপুরে টানা বর্ষণে জলাবদ্ধতা, জনদূর্ভোগ চরম, নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ জনসাধারণের - STV NEWS

গাজীপুরে টানা বর্ষণে জলাবদ্ধতা, জনদূর্ভোগ চরম, নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ জনসাধারণের


ডেস্ক রিপোর্ট জুলাই ১০, ২০২৬, ৫:১১ অপরাহ্ন
গাজীপুরে টানা বর্ষণে জলাবদ্ধতা, জনদূর্ভোগ চরম, নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ জনসাধারণের

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি, জনদূর্ভোগ চরম পর্যায়ে, ভোগান্তিতে জনসাধারণ। গত সোমবার থেকে একটানা বৃষ্টির কারণে গাজীপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মহাসড়ক সহ অসংখ্য মিল ফ্যাক্টরী এবং বাসা বাড়ীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাটু সমান আবার কোথাও কোমর সমান পানি জমেছে এর মধ্যে দিয়েই সবাইকে চলাচল করতে হচ্ছে প্রয়োজনীয় কাজ সমাধানের জন্য। এদিকে মহাসড়কে জলাবদ্ধতার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের।

অপর দিকে বিভিন্ন মিল ফ্যাক্টরীতে ও বাসা বাড়ীতে জলাবদ্ধতার কারণে শ্রমিক পেশাজীবি মানুষ ও সাধারণ মানুষদের তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক মিল কারখানায় পানি ওঠার কারণে বন্ধ হয়ে গেছে। অনেক ক্ষয় ক্ষতি হয়েছে। রাস্তা ঘাট বাসা বাড়ীতে জলাবদ্ধতার কারণে তাদেরকে বিভিন্ন অসুবিধায় পড়তে হচ্ছে। শোবার ঘরের ভিতরে পানি ঢুকে বিভিন্ন আসবাবপত্র ও মালামাল নষ্ট হয়ে গেছে। পানি নিষ্কাশনের জন্য অপর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা চরম পর্যায়ে গিয়েছে।

বিশেষ করে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ, আমলতী, রতনপুর, আন্ধার মানিক, দিঘীর পাড়, সফিপুর, কোনাবাড়ী, ভান্নারা, মৌচাক, হাবিবপুর, কাশিমপুরসহ বিভিন্ন এলাকার মানুষ জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন।

তাই জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছেন জনসাধারণ।