STV NEWS নাগরিক মতামতে মুখর দিনাজপুর পৌরসভা, উন্নয়নে ১৫৮ বছরের শহরের সমস্যা সমাধানের দাবি - STV NEWS

নাগরিক মতামতে মুখর দিনাজপুর পৌরসভা, উন্নয়নে ১৫৮ বছরের শহরের সমস্যা সমাধানের দাবি


ডেস্ক রিপোর্ট জুলাই ৩০, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
নাগরিক মতামতে মুখর দিনাজপুর পৌরসভা, উন্নয়নে ১৫৮ বছরের শহরের সমস্যা সমাধানের দাবি

মো. মোমিনুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিকসেবার মানোন্নয়ন নিয়ে ‘নাগরিক ভাবনা: আমাদের করণীয়’ শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে নাগরিকরা পৌর এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।
সমাবেশে বক্তারা রাস্তাঘাটের দ্রুত সংস্কার, যানজট নিরসন, ইজিবাইক নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নিয়মিত বর্জ্য অপসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিচ্ছন্ন ও সবুজ পৌরসভা গড়ে তুলতে নাগরিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিবছর অন্তত একবার এ ধরনের নাগরিক সমাবেশ আয়োজনের পরামর্শ দেন অংশগ্রহণকারীরা।
পৌরসভার প্রশাসক ও ডিডিএলজি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলমসহ প্রশাসন, রাজনৈতিক দল, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নাগরিক প্রতিনিধিরা পৌরসেবার মানোন্নয়ন এবং দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।