এস টিভি নিউজ এক্সপ্রেস,ডেক্স রিপোর্টঃ
নীলফামারী জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্তের গুণগত মান উন্নয়ন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার, চুরি, ডাকাতি ও সাইবার অপরাধ দমনে পুলিশের গৃহীত কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অপরাধ দমন, অপরাধীদের আইনের আওতায় আনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সংশ্লিষ্ট ইউনিটগুলোকে আরও তৎপর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন।তিনি মামলা তদন্তের মান উন্নয়ন, অপরাধের রহস্য উদ্ঘাটন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত তামিলের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফারুক আহমেদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ কে এম ওহিদুন্নবীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।সভায় জেলার অপরাধ পরিস্থিতি বিশ্লেষণের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।