
নীলফামারীর জলঢাকা উপজেলার ২,নং ডাউয়াবাড়ী ইউনিয়নের ২,নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোঃ হাসান আলী।নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডের বাসিন্দাদের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও জনসম্পৃক্ততার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।মোঃ হাসান আলী জানান, আসন্ন ইউপি নির্বাচনে তিনি ২, নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এ জন্য তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।