এস টিভি নিউজ এক্সপ্রেস এর ডেক্স রিপোর্টঃ
নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ৯,নং ওয়ার্ডের মৌজা ছিড়াবদি এলাকার মনোরম টি-বাঁধে শুভ উদ্বোধন হয়েছে ‘তিস্তা রেস্টুরেন্ট’-এর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) দুপুর দেড় টার দিকে আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়। রেস্টুরেন্টটির উদ্যোক্তা মনিরুজ্জামান।
স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য ঘরোয়া পরিবেশে সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছে। বিশেষ করে এখানে হাঁসের মাংস ও বৈরালী মাছসহ বিভিন্ন খাবার পাওয়া যাবে। মনোরম প্রাকৃতিক পরিবেশে নদীর সৌন্দর্য উপভোগের পাশাপাশি খাবারের স্বাদ নেওয়ার সুযোগ থাকায় ইতোমধ্যে দর্শনার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
উদ্বোধনের দিনেই বিভিন্ন এলাকা থেকে অনেক দর্শনার্থী তিস্তা রেস্টুরেন্টে আসেন এবং খাবার খান। এ সময় ভোজনরসিকদের অনেকেই খাবারের স্বাদ ও পরিবেশের প্রশংসা করেন।
রেস্টুরেন্টে খেতে আসা কয়েকজন ভোজনপিপাসু বলেন, “উদ্বোধনের প্রথম দিনেই খাবারের মান ও পরিবেশ বেশ ভালো লেগেছে। খাবারের মান এভাবে ধরে রাখতে পারলে ভবিষ্যতে এখানে মানুষের ভিড় আরও বাড়বে।”
স্থানীয়রা মনে করছেন, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা টি-বাঁধ এলাকায় ‘তিস্তা রেস্টুরেন্ট’ চালু হওয়ায় দর্শনার্থীদের জন্য নতুন একটি খাবার ও বিনোদনকেন্দ্র তৈরি হলো।