মোঃরাজু মিয়া সোহাগ,ডেক্স রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকা উপজেলার ১১ নম্বর কৈমারী ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ২৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে লিটন ইসলাম-কে আহ্বায়ক, ইমদাদুল হক মানিক-কে সদস্য সচিব এবং মাসুম বিল্লাহ-কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেলে জলঢাকা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক আহসান হাবীব, সদস্য সচিব মনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক বাবলু হোসেন স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নতুন সদস্য সংগ্রহ এবং দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা দলীয় আদর্শ বাস্তবায়ন এবং ইউনিয়নজুড়ে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।