ইসতিয়াক আহম্মেদ ইমন,জেলা প্রতিনিধি, নওগাঁ।
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন নওগাঁর ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমান।সম্প্রতি ধামইরহাট থানা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেন। থানা প্রাঙ্গণের রুক্ষ ও অনাবাদি স্থানগুলোকে সবুজে আচ্ছাদিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।ওসি মোঃ মিন্টু রহমান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা।”স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশের দায়িত্বশীল কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশবান্ধব এমন কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে।ধামইরহাট থানার এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।