মোঃ রুহুল আমিন (মোস্তফা) (২২) নামের এক যুবক গতকাল (১১ ই জুন ২০২৬ ইং) আনুমানিক সকাল ১০টা থেকে নিখোঁজ রয়েছেন।
তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার পিতার নাম আব্দুর রহিম। বাড়ি বড়ভিটা গ্রামে।
শারীরিক বর্ণনা:
উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি
গায়ের রং: ফর্সা
পরনে ছিল: সাদা প্রিন্টের শার্ট ও লুঙ্গি
নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ: ০১৯৬০-৫০৫৬০৫